প্রফুল্লের ওপর বৈভবের ঝড়

আমুদরিয়া নিউজ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর ৩৬তম ম্যাচে ফের ব্যাট হাতে ঝড় তুললেন রাজস্থান রয়্যালসের ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। Rajasthan Royals বনাম Sunrisers Hyderabad ম্যাচে টস জিতে প্রথমে বোলিং নেওয়ার Pat Cummins-এর সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দেন এই কিশোর ওপেনার। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে নেমে বৈভব মাত্র ১৫ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন, যার মধ্যে ছিল এক ওভারে প্রফুল্ল হিঙ্গেকে পরপর চারটি ছক্কা হাঁকানোর দুরন্ত প্রতিশোধপর্ব।

এরপর থামেননি তিনি। আগ্রাসী ব্যাটিং চালিয়ে গিয়ে মাত্র ৩৬ বলে শতরান পূর্ণ করেন বৈভব, যা আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরির নজির। শেষ পর্যন্ত ৩৭ বলে ১০৩ রানের বিস্ফোরক ইনিংসে তিনি মারেন ৫টি চার ও ১২টি ছক্কা। এই ইনিংসের সুবাদে টি-২০ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১০০০ রান পূর্ণ করার পাশাপাশি মাত্র ৪৭৩ বলে এই মাইলফলকে পৌঁছে নতুন বিশ্বরেকর্ডও গড়েন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *