১৬ বছরে প্রথম! আটদিন আগেই কেরলে ঢুকল বর্ষা

আমুদরিয়া নিউজ: শনিবার বর্ষা ঢুকল কেরলে। নির্ধারিত সময়ের আট দিন আগেই ভারতীয় মূল ভূ-খণ্ডে প্রবেশ বর্ষার। আবহাওয়া দপ্তর জানিয়েছে গত ১৬ বছরে এত তাড়াতাড়ি দেশে বর্ষার আগমন হয়নি। শেষবার এত আগে কেরলে বর্ষা ঢুকেছিল ২০০৯ সালে। শুধুমাত্র কেরলে নয় কর্নাটক, তামিলনাড়ু, মিজোরামে বর্ষার আগমন হয়েছে। আগামী দু-তিনের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রে প্রবেশ করবে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আনুষ্ঠানিক সময় ১০ জুন। উত্তরবঙ্গে অবশ্য আরও আগে বর্ষা ঢুকে পড়ে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *