নতুন ঘোষণা নবান্নের

#Nabanna #WestBengal #SIRControversy #HomeGuardJob #CabinetDecision

আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ঘোষিত হয়েছে, রাজ্যে এসআইআর -এ নিযুক্ত এবং কাজ করতে গিয়ে হয়রানি হয়ে মৃত পরিবার পিছুকে হোমগার্ডের চাকরি দেবে নবান্ন। বাংলায় এস আই আর কে ঘিরে বহু বিতর্ক। একটি আত্মহত্যাকে সঙ্গে নিয়েই শুরু হয়েছিল প্রক্রিয়া। ক্রমশ সেই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়ে যায় ৫৬। প্রত্যেকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল এইএসআইআর ভীতি বা অত্যাধিক চাপে অসুস্থতা।সেই ৫৬ জনের পরিবারের একজন সদস্যের হাতে একটি করে চাকরি তুলে দিতে চায় রাজ্য সরকার। সাংবাদিক সূত্রে জানা যায়, সেই পরিবার পিছু তালিকা তৈরি হচ্ছে রাজ্যে। ইতিমধ্যে দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সে ব্যবস্থা করে ফেলেছে নবান্ন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *