আমুদরিয়া নিউজ : প্রচণ্ড গরমে বিজেপির প্রচারে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে আরজি কর কাণ্ডের সুবিচারের দাবি সামনে আনা হচ্ছে। বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ নিজেও বাড়ি বাড়ি প্রচার করছেন। তবে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—ন্যায়ের দাবি কি নির্বাচনে ভোটের ইস্যু বা হাতিয়ার হয়ে উঠছে? পাশাপাশি, আগে সিবিআই ও কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হওয়া রত্না দেবনাথের অবস্থান এখন রাজনৈতিক ময়দানে এসে বদলেছে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
প্রচারের সময় রত্না দেবনাথ বারবার তাঁর মেয়ের মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরে সুবিচারের দাবি জানাচ্ছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে দ্বিধা ও সমালোচনা তৈরি হয়েছে—আগের অবস্থান ও বর্তমান রাজনৈতিক ভূমিকাকে ঘিরে।