রুশ তেল আমদানিকে ঘিরে মার্কিন বিল: নজরে ভারত, জ্বালানি নিরাপত্তাকেই অগ্রাধিকার

আমুদরিয়া নিউজ : রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে মার্কিন কংগ্রেসে যে দ্বিদলীয় বিল নিয়ে আলোচনা চলছে, তার ওপর নজর রাখছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, বিলটির সব দিক ও অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারত স্পষ্ট করেছে, জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও ১৪০ কোটির বেশি মানুষের জন্য সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করার লক্ষ্যেই।

মার্কিন সেনেটর লিন্ডসি গ্রাহামের দাবি, এই বিল পাশ হলে ভারত, চিন ও ব্রাজিলের মতো দেশগুলির উপর চাপ তৈরি করা যাবে। এর মধ্যেই রুশ তেল আমদানির কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকা। তবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, জ্বালানি নিরাপত্তা ও জনগণের স্বার্থই চূড়ান্ত অগ্রাধিকার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *