আমুদরিয়া নিউজ:ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করে বিতর্কে কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি। তাঁর মন্তব্যের প্রতিবাদে বিজেপি ক্ষমা চাওয়া, নতুবা মন্ত্রিত্ব থেকে পদত্যাগের দাবি জানিয়েছে।বিজেপির অভিযোগ, মন্ত্রীর মন্তব্যে হিন্দুধর্ম ও হিন্দুদের বিশ্বাসকে আঘাত করা হয়েছে। যদিও রায়ারেড্ডি ইসলামকে মানবিক ও বিজ্ঞানভিত্তিক ধর্ম হিসেবে উল্লেখ করেই এই মন্তব্য করেছেন বলে জানা গেছে।
Total Views:
0