বাজারে আসতে চলেছে নতুন ২০ টাকার নোট

আমুদারিয়া নিউজ :  RBI জানিয়েছে, নতুন এই কুড়ি টাকার নোটে বেশ কয়েকটি বিশেষত্ব থাকবে। নতুন নোটে মূল রঙ থাকবে হালকা সবুজাভ হলুদ। পিছনের দিকে থাকবে ঐতিহ্যবাহী ইলোরার গুহার চিত্র, যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গর্বের প্রতীক। সামনের দিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি, আরবিআই-এর সীল, অশোক স্তম্ভ ও সংশ্লিষ্ট নিরাপত্তা চিহ্ন।
কুড়ি টাকার নোট সাধারণত দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই নোট নিয়ে যেন মানুষের কোন বিভ্রান্তি না ঘটে। তাই নকশা অপরিবর্তিত রেখে শুধুমাত্র স্বাক্ষর বদল করা হয়েছে। যেহেতু গত ডিসেম্বরে রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা। নতুন নোটে থাকবে আর বি আই এর বর্তমান গভর্নর মালহোত্রার সই।

আরবিআই জানিয়েছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বদল হলে, নোটে স্বাক্ষরও বদল হয়।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *