ইরানের মিসাইলের আঘাতে কেঁপে উঠল তেল আভিভ! পালটা হামলা ইজরায়েলের

আমুদরিয়া নিউজ: শুক্রবার ইরানে হামলা করেছিল ইজরায়েল। সেই সময় থেকেই প্রত্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কা সত্যি করে তেল আভিভ কেঁপে উঠল ইরানের মিসাইলের আঘাতে! রাতের আকাশ নেমে আসতে দেখা গেল আগুনের মরণগোলা। কেবল ইজরায়েলের রাজধানীই নয়, বিস্ফোরণ শব্দ শোনা গিয়েছে জেরুজালেমেও। শোনা গিয়েছে সাইরেন বাজার তীব্র শব্দ। পাল্টা ইজরায়েলি সেনা নতুন করে হামলা চালিয়েছে তেহরানের কাছে। এদিকে, রাষ্ট্রসংঘের মহসচিব অ্যান্তেনিয় গুতেরেস ইরান ও ইজরায়েলের প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। উদ্বেগের সঙ্গে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের বিস্ফোরণ এবং ইরানের পাল্টা জবাবে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠেছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *