১০০ দিনের কাজে ‘দুর্নীতি’! গ্রেপ্তার গুজরাতের মন্ত্রীর পুত্র

আমুদরিয়া নিউজ: একশো দিনের কাজের প্রকল্পে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার গুজরাতের পঞ্চায়েত ও কৃষিমন্ত্রী বাচু খাবাড়ের ছোট ছেলে কিরণ খাবাড়। একই অভিযোগে মন্ত্রীর বড় ছেলে বলবন্ত খাবাড়ও ১৭মে গ্রেপ্তার হয়েছেন। দুই ভাই তিন সপ্তাহ ধরে পলাতক ছিলেন। পুলিশ জানিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত একাধিক জায়গায় একশো দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতি করেছেন মন্ত্রীর দুই পুত্র। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত দাহোদ জেলার একাধিক জায়গায় একশো দিনের কাজে বিভিন্ন জিনিস সরবরাহের দায়িত্বে ছিল তাদের সংস্থা। সঠিক ভাবে জিনিস না পৌঁছে বিল তোলার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। এই নিয়ে রাজ্যের বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী কংগ্রেস। যদিও বিষয়টি নিয়ে মন্ত্রী বাচু খাবাড়ের কোনও মন্তব্য মেলেনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *