পাকিস্তানে এবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট কন্যা আসিফা ভুট্টো জারদারি!

আমুদরিয়া নিউজ: পাকিস্তানে এবার বিক্ষোভের মুখে পড়লেন খোদ পাক প্রেসিডেন্ট  আসিফ আলি জ়ারদারির মেয়ে আসিফা ভুট্টো! পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার করাচি থেকে সিন্ধের নবাবশাহে যাচ্ছিলেন আসিফা। ওই সময় সিন্ধু খাল প্রকল্প বন্ধের দাবিতে বিক্ষোভ চলছিল। মাঝরাস্তায় জামশোরো টোল প্লাজ়ার কাছে তাঁর কনভয় থামান বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট-কন্যার কনভয়ে হামলারও চেষ্টা হয় বলে অভিযোগ। কেউ কেউ লাঠি নিয়ে কনভয়ের উপর চড়াও হন। যদিও নিরাপত্তাবাহিনী সেই হামলার চেষ্টা প্রতিহত করে এবং আসিফাকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনায় একটি এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত। প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জ়ারদারি এখন পাকিস্তানের প্রেসিডেন্ট। জ়ারদারি এবং বেনজির ভুট্টোর কন্যা আসিফা পাকিস্তান পিপল্‌স পার্টি (পিপিপি)-র নেত্রী। প্রথা ভেঙে প্রেসিডেন্টের স্ত্রীর প্রয়াণের পর পাকিস্তানের বর্তমান ‘ফার্স্ট লেডি’ হয়েছেন কন্যা আসিফাই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *