আমুদরিয়া নিউজ: জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে বিধানসভায় প্রস্তাব আনলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শুক্রবার বিধানসভায় প্রস্তাবটি পেশ করে তিনি কেন্দ্রের কাছে দ্রুত জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবি জানান।
তবে প্রস্তাবে ২০০০ সালের স্বায়ত্তশাসন সংক্রান্ত প্রস্তাব এবং ২০২৪ সালের বিশেষ মর্যাদা সংক্রান্ত প্রস্তাবের উল্লেখ থাকায় আপত্তি জানায় বিজেপি। শুরু হয় তীব্র বিক্ষোভ, স্লোগান এবং হইচই। পরিস্থিতি সামাল দিতে বিধানসভার অধিবেশনও মুলতবি করতে হয়।
ওমর আবদুল্লাহর বক্তব্য, বিধানসভা নির্বাচন ও ডিলিমিটেশনের পর পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোই ছিল পরবর্তী পদক্ষেপ। সেই দাবিকেই এবার বিধানসভার প্রস্তাবের মাধ্যমে কেন্দ্রের কাছে তুলে ধরা হয়েছে।
Total Views:
1