নেপালের বন্যা-ধসে নিখোঁজ প্রায় ১,৪০০

আমুদরিয়া নিউজ:নেপালে ভয়াবহ বন্যা ও ধসে এখনও নিখোঁজ প্রায় ১,৪০০ জন। পুলিশের দাবি, এখনও পর্যন্ত ২৭০টি দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয়। তাঁদের মধ্যে ৭৩ জন ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী।

এদিকে, কৈলাস মানসসরোবর যাত্রায় গিয়ে তিব্বতে প্রায় ২০০ ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের নিরাপদে নেপাল সীমান্তে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারতীয় দূতাবাস। উদ্ধারকার্যে পরিস্থিতি কঠিন হওয়ায় কতজন নিরাপদে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *