আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ মুসলিম ভোট বড় নির্ণায়ক ফ্যাক্টর হয়ে উঠেছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। যা এবার ফলাফলের অঙ্কে বড়সড় প্রভাব ফেলতে পারে।
রাজ্যে প্রায় ৭.৫৮ কোটি ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬.৩৪ কোটিরও বেশি। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে মুসলিম ভোটের বড় অংশ একদিকে গেলে তার সরাসরি প্রভাব পড়তে পারে ফলাফলে।
আগে সংখ্যালঘু ভোট বাম, কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ভাগ হলেও, এবার বিজেপিকে রুখতে মুসলিম ভোটের বড় অংশ তৃণমূলের দিকেই ঝুকেছে বলে জোর দাবি উঠছে।