প্রচারের ময়দানে মমতার সহমর্মিতা

আমুদরিয়া নিউজ: নির্বাচনী প্রচারের তুমুল ব্যস্ততার মাঝেও মানবিকতার উজ্জ্বল নজির রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার বেহালায় ভোট প্রচারে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া এক মহিলা সমর্থকের নাড়ি পরীক্ষা করেন তিনি। শুধু সেখানেই থেমে থাকেননি, দ্রুত চিকিৎসার জন্য নিজের গাড়িতে করেই ওই মহিলাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক লড়াইয়ের উত্তাপের মাঝেও তাঁর এই সহমর্মী পদক্ষেপ উপস্থিত সকলের নজর কাড়ে।

দ্বিতীয় দফার ভোটের প্রচারে শনিবার বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করছিলেন মুখ্যমন্ত্রী। । সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করার মাঝেই ভিড়ের মধ্যে এক মহিলা সমর্থক অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি চোখে পড়তেই বক্তব্য থামিয়ে দ্রুত তাঁর খোঁজ নেন মুখ্যমন্ত্রী। নিজে এগিয়ে গিয়ে অসুস্থ মহিলার নাড়ি পরীক্ষা করে জানান, তাঁর রক্তচাপ কমে গিয়েছে। জল খাওয়ানোর কথা বলেন এবং দ্রুত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন। প্রচারের উত্তাপের মাঝেই মমতার এই মানবিক পদক্ষেপ উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *