আমুদরিয়া নিউজ: চলতি বছরের জানুয়ারিতে আইপ্যাক অফিসে হওয়া বহুচর্চিত হাইভোল্টেজ রেইডের জেরে এবার সম্মান পেলেন অভিযানের নেতৃত্বে থাকা দুই ইডি আধিকারিক। শুক্রবার দিল্লিতে ইডি ডে অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসাধারণ দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁদের পুরস্কৃত করা হয়েছে।
জানা গিয়েছে, গত ৮ জানুয়ারি কলকাতায় আইপ্যাক অফিস ও প্রতীক জৈনের বাড়িতে হওয়া বহুচর্চিত ইডি অভিযানে অংশ নেওয়া দুই আধিকারিক— বিক্রম আহলাওয়াত ও প্রশান্ত চান্ডিলাকে বিশেষ সম্মান দেওয়া হল। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী Pankaj Chaudhary তাঁদের এই পুরস্কার তুলে দেন। তদন্তে নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও অসামান্য দক্ষতার স্বীকৃতি হিসেবেই ইডির তরফে এই সম্মান দেওয়া হয়েছে।