বনগাঁয় একসঙ্গে ১৮৩ জনের নাম বাদ, আতঙ্কে মতুয়া সম্প্রদায়

আমুদরিয়া নিউজ:  উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণের চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের একটি বুথে ভোটার তালিকা নিয়ে বড়সড়  বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, ওই বুথে মোট ১৮৬ জনের নাম ‘বিচারাধীন’ ছিল। নতুন তালিকা প্রকাশ হলে দেখা যায়, দুজনের নাম এখনো বিচারাধীন। কিন্তু বাকি ১৮৪ জনের মধ্যে ১৮৩ জনের নামই ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। যাদের নাম কাটা গিয়েছে, তাদের অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ।

অনেকেই দাবি করছেন, তাঁদের কাছে পুরনো নথি আছে, কেউ ১৯৮৪ সালের বর্ডার স্লিপ, কেউ আবার ১৯৮৮ সালের ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ দেখিয়েছেন। তবুও তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা বহুদিন ধরেই এখানে বসবাস করছেন এবং এখানেই থাকবেন। তাঁদের দাবি, তাঁদের নাগরিকত্ব স্বীকৃতি দিতে হবে এবং ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *