আরজি কর কাণ্ডে নিহতের মা এবার ভোটের ময়দানে, পানিহাটি কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী

আমুদরিয়া নিউজ : আরও এক চমকপ্রদ মোড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনকাণ্ডে নিহতের মা এবার সরাসরি ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, তিনি উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হতে চলেছেন।

২০২৪ সালের ৯ অগস্ট এই নারকীয় ঘটনার পর থেকেই ন্যায়বিচারের দাবিতে সরব ছিলেন তিনি। বারবার অভিযোগ তুলেছেন তদন্তে গাফিলতি ও বড় চক্রের যোগসাজশ নিয়ে। এমনকি রায় ঘোষণার পরও তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রার্থীপদ শুধু নির্বাচনী লড়াই নয়, বরং ‘ন্যায়ের লড়াই’-কেই ভোটের মঞ্চে তুলে ধরার কৌশল। ইতিমধ্যেই পানিহাটি কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, কারণ এই এলাকাই ওই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত।

বিজেপি এই ইস্যুকে বড় করে তুলে ধরতে চাইছে, অন্যদিকে শাসকদলও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে পানিহাটি হয়ে উঠতে পারে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *