ইরানকে একা ফেলে দিচ্ছে মুসলিম দেশগুলি? বাড়ছে প্রশ্ন

আমুদরিয়া মিউজ : দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের অন্য দেশগুলো কার্যত নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ‘মুসলিম ঐক্য’র কথা বলা হলেও বাস্তবে পারস্পরিক অবিশ্বাস, নিজস্ব জাতীয় স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতার কারণেই অনেক দেশই ইরানকে সমর্থন করতে এগিয়ে আসছে না। বরং কেউ কেউ ইরানকেই সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। একইসঙ্গে, অনিশ্চিত পরিণতির যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষেত্রেও অনীহা রয়েছে বেশিরভাগ দেশের মধ্যে।

দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সাথে আরব বিশ্বের কাছে নিজেদেরকে ইসলামি সংহতির রক্ষক এবং সকল মুসলিমের জন্য একটি মানবিক বার্তার বাহক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে তেহরান। কিন্তু আজ সেই ইরানই রমজান মাসের মাঝখানে আরব দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে, বলছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ইয়াসমিনা আসরাগিস।

পারমাণবিক শক্তি অর্জনের মধ্য দিয়ে একটি আঞ্চলিক প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় ইরান। ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান। যা সাম্প্রতিক বছরগুলোতে ইরানের অন্যতম বড় কৌশলগত ভুল বলেই মনে করা হচ্ছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *