নিউইয়র্কে যখন খুশি বাড়ি ভাড়া বাড়ানো বন্ধ করলেন মামদানি, হবে আরও সরকারি আবাসন

আমুদরিয়া নিউজ : নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিয়েই শহরে কোন কোন জমিতে আবাসন তৈরি করা যাবে, সেটা চিহ্নিত করতে টাস্ক ফোর্স গঠন করলেন জোহরান মামদানি। দ্বিতীয় আরও একটি নির্দেশে সই করেছেন মামদানি। তা হল, শহরে যে বিপুল সংখ্যক বাড়ির মালিক ভাড়া দেওয়ার ব্যবসা করেন, তাঁদের যথেচ্ছ ভাড়া বাড়ানো বন্ধ করতে কড়া পদক্ষেপের নির্দেশ। যখন খুশি ভাড়া বাড়ানো যাবে না নিউইয়র্কে। এখন থেকে যে সব বাড়িওয়ালা নির্দেশ না মেনে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে নির্বাচনের সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি, সেই নিউইয়র্কের কর্পোরেট কর ৭.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১১.৫ শতাংশ করার প্রস্তাব করেছেন। বছরে ১০ লক্ষ ডলারের বেশি আয়কারীদের ওপর কর বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *