আমুদরিয়া নিউজ : তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে মোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে, অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে ফ্রিজ করা হয়েছে বলে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এর ফলে আপাতত ওই অ্যাকাউন্টগুলিতে কোনও লেনদেন করা যাবে না। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে জানানো হয়েছে যে তারা আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে। একই সঙ্গে অ্যাকাউন্টে থাকা অর্থের উৎস নিয়ে তদন্তের দাবিও উঠেছে। বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে বলে জানা গিয়েছে।