আমুদরিয়া নিউজ: আজ ৬ অক্টোবর ২০২৬, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ভারত ও দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
এই ম্যাচের আগে ভারতের আন্তর্জাতিক উইন্ডোটা ছিল বেশ কঠিন। প্রথমে পানামার বিরুদ্ধে ১–১ গোলে ড্র, এরপর শক্তিশালী ব্রাজিলের কাছে ০–৪ গোলে হার। এবার সেই আন্তর্জাতিক উইন্ডারের শেষ ম্যাচে ভারতের সামনে উরুগুয়ে।
অর্থাৎ, আজ কলকাতার রাত শুধু একটি প্রীতি ম্যাচের নয়—ভারতের ফুটবলের জন্য বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করে নেওয়ার আরও একটি বড় সুযোগ।
Total Views:
0