পশ্চিমবঙ্গ দিবসে মোদীর বিশেষ উপহার

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি, মৎস্য, রেল, সড়ক ও পশুপালন ক্ষেত্রের একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করেন। এদিন পিএম ফসল বিমা যোজনা, ধনধান্য কৃষি যোজনা এবং ডিজিটাল কৃষি মিশনের ঘোষণা করা হয়। পাশাপাশি ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্য বন্দর, সাঁইথিয়ায় মাছ বাজার, হাওড়ায় ৩০০ বেডের রেল হাসপাতাল, সাঁকরাইল–সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্প এবং হরিণঘাটায় পশুপালন সংক্রান্ত অবকাঠামোর উদ্বোধন করা হয়। এছাড়া পিএম গ্রামীণ সড়ক যোজনার আওতায় ৪৯টি রাস্তা উন্নয়ন প্রকল্পের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলার উন্নয়ন ও পরিবর্তনের প্রসঙ্গ তুলে রাজ্যের অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *