নন্দীগ্রাম–রেজিনগর উপনির্বাচনে তৃণমূলের প্রস্তাব ফিরিয়ে দিল কংগ্রেস

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূল ও কংগ্রেসের দূরত্ব। সূত্রের খবর, দুই আসনে আসন সমঝোতার প্রস্তাব দিয়েছিল তৃণমূল। প্রস্তাব ছিল, নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের বিনিময়ে রেজিনগরে কংগ্রেস প্রার্থী সরিয়ে নেবে।

তবে সেই প্রস্তাবে রাজি হয়নি কংগ্রেস। দলীয় সূত্রে জানানো হয়েছে, উপনির্বাচনে তারা নিজেদের প্রার্থী নিয়েই লড়াই করবে। ফলে নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রেই তৃণমূল ও কংগ্রেসের পৃথক লড়াই কার্যত স্পষ্ট। ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *