আমুদরিয়া নিউজ: মিস ইউনিভার্সের ৭৫তম আসর ঘিরে শুরুতেই বিতর্ক। ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত বিরোধ ও ভিসা জটিলতার কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে মোট ১৫টি দেশ। এর মধ্যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া-সহ এশিয়ার ছ’টি দেশ রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত কারণ ও দুর্ঘটনার জেরে আরও কয়েকজন প্রতিযোগী নাম প্রত্যাহার করেছেন। পুয়ের্তো রিকোর সান জুয়ানে আয়োজিত এবারের প্রতিযোগিতা তাই শুরু থেকেই চর্চার কেন্দ্রে।
Total Views:
0