আমুদরিয়া নিউজ: স্মার্ট বিদ্যুৎ মিটারে দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগী কেন্দ্র। বিদ্যুৎ সচিব পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, ২০২৮ সালের মাঝামাঝি থেকে স্মার্ট মিটারে ভারতে ডিজাইন করা চিপ ব্যবহারের বাধ্যতামূলক নিয়ম চালুর পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য বিদ্যুৎ ব্যবস্থার সাইবার নিরাপত্তা জোরদার করা এবং বিদেশি চিপের উপর নির্ভরতা কমানো। বর্তমানে দেশের স্মার্ট মিটারে ব্যবহৃত চিপ মূলত আমদানি নির্ভর।
Total Views:
0