জ্ঞানেশ কুমারকে ঘিরে সুপ্রিম কোর্টে PIL, SIR নিয়ে তদন্তের দাবি

আমুদরিয়া নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্ক এবার সুপ্রিম কোর্টে। SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের দুই সদস্যের আপত্তির খবর প্রকাশ্যে আসার পর, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

আবেদনকারীর দাবি, অন্য দুই নির্বাচন কমিশনারের সংখ্যাগরিষ্ঠ সম্মতি ছাড়া নেওয়া হয়ে থাকলে SIR-সংক্রান্ত সিদ্ধান্ত, নির্দেশিকা এবং সফটওয়্যার পরিবর্তনগুলিকে বেআইনি ঘোষণা করা হোক। একইসঙ্গে SIR-এর সময় ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ যাওয়ার অভিযোগ খতিয়ে দেখতে SIT বা বিচারবিভাগীয় তদন্তের দাবিও করা হয়েছে।

এছাড়া, পুরনো Form 6 পুনর্বহাল এবং জ্ঞানেশ কুমার-সহ কয়েকজন নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে Representation of the People Act-এর অধীনে ব্যবস্থা নেওয়ার আবেদনও করা হয়েছে। তবে এগুলি আবেদনকারীর দাবি—আদালত এখনও এই অভিযোগগুলির সত্যতা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *