পশ্চিমবঙ্গে নতুন ‘পাবলিক সেফটি বিল’ পেশ, বিনা বিচারে ১২ মাস আটক রাখার বিধানে বিতর্ক

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে সমাজবিরোধী ও অপরাধমূলক কার্যকলাপ দমনে বিধানসভায় পেশ হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। শুভেন্দু অধিকারীর সরকার তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও ভাঙচুর রুখতেই এই কঠোর আইন আনছে বলে দাবি করেছে। বিল অনুযায়ী, আশঙ্কা বা সন্দেহের ভিত্তিতে কাউকে সমাজবিরোধী হিসেবে চিহ্নিত করে বিনা বিচারে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা যাবে। অপরাধলব্ধ সম্পত্তি বাজেয়াপ্ত এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়েরও বিধান রয়েছে। সম্ভাব্য অপব্যবহার রুখতে হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা বোর্ড গঠন হবে, যা তিন সপ্তাহের মধ্যে আটকের বিষয়টি পর্যালোচনা করবে। অপরাধগুলোকে আমলযোগ্য ও জামিন-অযোগ্য করা হয়েছে। বিলের খসড়ায় বিশেষ পরিস্থিতিতে আইনজীবীর সাহায্য ছাড়াই বিচারের মুখোমুখি করার প্রস্তাবও রয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, এই আইনের অপব্যবহার করে রাজনৈতিক কর্মী ও আন্দোলনকারীদের দমন করতে প্রশাসন একে ব্যবহার করতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *