আমুদরিয়া নিউজ:অযোধ্যার রাম মন্দিরে এক ভক্তের দেওয়া ৪ কোটি টাকার চেক ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর দেখা যায়, অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩ টাকা। ফলে চেকটি বাউন্স করে।
চেন্নাইয়ের ওই মহিলা ভক্তের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে ব্যাংক নোটিশ পাঠাতে পারে বলে জানা গিয়েছে। এর আগে তিনি মন্দিরে ১০ হাজার টাকা দান করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ট্রাস্টের পক্ষ থেকে এখন কোন বক্তব্য পাওয়া যায়নি।
Total Views:
0