আমুদরিয়া নিউজ: বুধবার ইস্কন মন্দিরের ভগবান জগন্নাথ দেবের রথ পরিস্কার কাজে যুক্ত হলেন ডেনমার্ক এবং রাশিয়া থেকে আগত জগন্নাথের ভক্ত।
আজ দেশের সর্বত্রই পালিত হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা।মূলত জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। শিলিগুড়ি ইসকন মন্দিরের স্নানযাত্রার পূর্বে ইসকন মন্দিরের রথ পরিষ্কারের কাজে নিযুক্ত হলেন ডেনমার্ক ও রাশিয়ার ভক্তগণ। প্রতিবছরই বাইরের দেশ থেকে বিভিন্ন ভক্তগণ এসে থাকেন শিলিগুড়িস্থিত ইসকন মন্দিরে। সেজে ওঠে ইসকন মন্দির। এবারও স্নানযাত্রায় প্রচুর ভক্তের সমাগম ঘটবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
Total Views:
0