আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে গঠিত হল উচ্চ পর্যায়ের কমিটি

আমুদরিয়া নিউজ: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চস্তরীয় একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। শুক্রবার গভীর রাতে মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর জানানো হয়েছে।  স্বরাষ্ট্রমন্ত্রকের প্রধান সচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে আহমেদাবাদের পুলিশ কমিশনার, বায়ুসেনার ডিজি, সিভিল অ্যাভিয়েশনের ডিজি, ফরেনসিক বিভাগের আধিকারিক, আইবির স্পেশ্যাল ডিরেক্টর রয়েছেন। ওই কমিটি বিমান দুর্ঘটনার তদন্ত করার পাশাপাশি বিমান চলাচলের রক্ষণাবেক্ষণের SOP বা অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে বদলের প্রয়োজন আছে কিনা সেটাও খতিয়ে দেখবে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এই কমিটি স্বাধীনভাবে কাজ করবে। অন্য কোনও তদন্ত কমিটির কাজে হস্তক্ষেপ করবে না। বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জনেরই মৃত্যু হয়। বিমানে ২৩০ জন যাত্রীর মধ্যে ১৬৯ জনই ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *