আমুদরিয়া নিউজ: স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই সন্দেহের বশে স্ত্রীর মাথা কেটে ফেললেন স্বামী। তার পর কাটা মুন্ডু হাতে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আনেকালে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শঙ্কর(২৮)। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে শঙ্করের সঙ্গে বিয়ে হয়েছিল মনসার। ওই দম্পতির এক সন্তানও রয়েছে। সম্প্রতি শঙ্করের সন্দেহ হয়, তাঁর স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই নিয়ে দম্পতির মধ্যে বচসা লেগেই থাকত। শুক্রবার রাতে ঝগড়া চরমে পৌঁছোয়। অভিযোগ, একটা পর্যায়ে ধারালো অস্ত্রের কোপে স্ত্রীর মাথা কেটে ফেলেন শঙ্কর। তার পর মনসার কাটা মুন্ডু নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। শঙ্করকে হেপাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Total Views:
0