হোয়াটসঅ্যাপে কোটি কোটি ইউরো পাচার

আমুদরিয়া নিউজ: হোয়াটসঅ্যাপ এর একটি গোপন গ্রুপ চ্যাট ব্যবহার করে বিশ্বজুড়ে কোটি কোটি ইউরো পাচার করার এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর একটি যৌথ অনুসন্ধানে জানা গেছে, “ট্রেডার্স অব গ্রেটার ইউরোপ” নামের একটি ৫৩২ সদস্যের গ্রুপ ব্যবহার করে কোনো অফিশিয়াল রেকর্ড ছাড়াই বিশ্বজুড়ে সংগঠিত অপরাধ এবং উগ্রবাদে অর্থায়ন করা হতো।এই নেটওয়ার্কের মাধ্যমে বেলজিয়াম থেকে পাঠানো অর্থ সরাসরি সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কাছে পৌঁছেছে। এছাড়া যুক্তরাজ্যের লন্ডন ও বার্মিংহামের মতো বড় শহরগুলোতেও এই অর্থ পাঠানো হতো।

২০২২ সালের প্রায় ৮২,০০০ মেসেজ বিশ্লেষণ করে বেলজিয়ামের একজন তদন্তকারী ম্যাজিস্ট্রেট এই আন্তর্জাতিক চক্রের সন্ধান পান। গ্রুপের সদস্যরা মূলত প্রাচীন “হাওয়ালা” (Hawala) পদ্ধতি ব্যবহার করে সম্পূর্ণ বিশ্বাসের ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে এই অর্থ লেনদেন করতো। ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকায় এই বিশাল অর্থ পাচারের কোনো ইলেকট্রনিক বা কাগজের প্রমাণ থাকতো না, যার ফলে মানব পাচার ও মাদক চোরাচালানের মতো অপরাধও এর মাধ্যমে সহজ হয়ে উঠেছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *