স্কুল সার্ভিস কমিশনের গতি ও স্বচ্ছতা বাড়াতে নতুন চার সদস্য নিয়োগ

School Service Commission appoints four new members to enhance its speed and transparency

আমুদরিয়া নিউজ:শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনতে বড়সড় বদল ঘটাল রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনে নতুন চার সদস্য হিসেবে যুক্ত হলেন রামকৃষ্ণ মিশনের তিন জন সন্ন্যাসী—স্বামী আত্মপ্রিয়ানন্দ,  স্বামী শাস্ত্রজ্ঞানন্দ,  স্বামী তত্ত্বসারানন্দ এবং আইআইএম কলকাতার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের অধ্যাপক রম্যা তারাকাদা ভেঙ্কটেশ্বরন।

এই নিয়োগের পাশাপাশি এসএসসির বর্তমান কাজের গতিপ্রকৃতি নিয়ে মুখ খুলেছেন চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা। তিনি জানান,  একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের সুপারিশপত্র ১৪ আগস্ট দেওয়ার কথা থাকলেও, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রায় ১৫ হাজার প্রার্থীর নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এর পাশাপাশি ২০১৬ সালের আপার প্রাইমারির বকেয়া ১,১৭৭টি শূন্যপদ পূরণ এবং ৩০৮ জন স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগের কাজগুলোও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *