আমুদরিয়া নিউজ: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৮ জন পড়ুয়া ও এক শিক্ষিকা। মৃত শিশুদের বয়স ১৩ বছরের কম। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে জরুরি অবস্থা জারি হয়েছে।
প্রাথমিক তদন্তে স্কুল ভবনটির জীর্ণ দশা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং স্কুলের মালিককে গ্রেফতার করা হয়েছে।
Total Views:
0