আমুদরিয়া নিউজ: টলিপাড়ায় ফের মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই কালিম্পংয়ে বিয়ের আয়োজন হতে পারে অভিনেত্রীর। সম্ভাব্য জীবনসঙ্গী নাকি বিনোদন জগতের কেউ নন, তিনি নৌসেনায় কর্মরত এবং তাঁর নাম সিদ্ধার্থ।
যদিও মিমি বা সিদ্ধার্থ—কেউই সম্পর্ক বা বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সম্প্রতি এক অনুরাগীর প্রশ্নের জবাবে মিমির মন্তব্যের পরই নতুন করে জোরালো হয়েছে এই জল্পনা। তবে বিয়ের নিমন্ত্রণপত্র বিতরণের খবরও শোনা গেলেও, এখনও বিষয়টি পুরোপুরি গুঞ্জনের স্তরেই রয়েছে।
Total Views:
0