আমুদরিয়া নিউজ: মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল একটি প্রশিক্ষণ বিমান। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তবে বিমানে থাকা একমাত্র নারী প্রশিক্ষণার্থী পাইলট সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
ঘটনার পর দ্রুত পৌঁছয় পুলিশ, দমকল ও অ্যাম্বুল্যান্স। কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারাল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
Total Views:
0