আমুদরিয়া নিউজ: টিউশন সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণির ছাত্রের। শুক্রবার দুপুরে মাঝেরহাট স্টেশনের কাছে একটি সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় আনমোল ঝা নামে ওই পড়ুয়ার। দুর্ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিউশন থেকে বাড়ি ফেরার সময় মাঝেরহাট স্টেশনের কাছে একটি বেপরোয়া লরি তাকে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। লরিটিকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধ করেন তাঁরা। ফলে ব্যস্ত মাঝেরহাট এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ লরিটিকে আটক করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Total Views:
0