আমুদরিয়া নিউজ: গোয়া থেকে দিল্লির উদ্দেশে উড়তেই বিপত্তি ইন্ডিগোর বিমানে। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনে ত্রুটির আশঙ্কা দেখা দেয়। দ্রুত বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় ৩৪ মিনিট পর গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। বিমানে থাকা ২২৯ যাত্রী ও ক্রু সদস্যরা সকলেই নিরাপদে রয়েছেন। বিমানের কারিগরি ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Total Views:
0