জামিয়ায় ‘ফ্রি কাশ্মীর’ স্লোগান ওঠেনি, দাবি কংগ্রেস সাংসদের

আমুদরিয়া নিউজ: ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগান দেওয়া হয়নি বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। শুক্রবার বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার পর তিনি এ দাবি করেন। তাঁর বক্তব্য, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এ ধরনের স্লোগানের তিনি বিরোধিতা করেছেন। পাশাপাশি, বিক্ষোভকে দুর্বল করতে জম্মু ও কাশ্মীর-সম্পর্কিত পোস্টার লাগানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে, শিক্ষার্থীদের দাবিগুলি পর্যালোচনা ও ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে ওই কমিটি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *