আমুদরিয়া নিউজ: ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য রাস্তা তৈরির কাজে ৭০০-র বেশি গাছ কাটার ঘটনায় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT) মধ্যপ্রদেশকে ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার গাছ লাগানোর নির্দেশ দিয়েছে। অর্থাৎ কাটা প্রতি একটি গাছের বদলে ১০টি করে নতুন গাছ লাগাতে হবে।
ভোপালের নাথু বারখেড়া-নীলবাদ এলাকায় এই গাছ কাটার ঘটনা ঘটে। NGT নির্দেশ দিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে বৃক্ষরোপণ শেষ করতে হবে এবং নতুন গাছগুলির টিকে থাকার হার নিশ্চিত করতে হবে। কাজের অগ্রগতি জানিয়ে ছবি-সহ রিপোর্টও জমা দিতে হবে।
Total Views:
1