আমুদরিয়া নিউজ: রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যেই স্যালাইন ও ওষুধের জোগানে সংকট দেখা দিয়েছে। গুণমান নিয়ে সমস্যার কারণে তিনটি স্থানীয় সংস্থার উৎপাদন বন্ধ থাকায় ওড়িশা ও উত্তরপ্রদেশ থেকে স্যালাইন আনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর। মঙ্গলবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠকও হচ্ছে। পাশাপাশি, চিকিৎসকদের অতিরিক্ত নথি যাচাইয়ের দায়িত্ব দেওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে।
Total Views:
0