আমুদরিয়া নিউজ: ফেসবুকের উত্থানের গল্প নিয়ে তৈরি হওয়া ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সিনেমার পনেরো বছর পর, এবার মেটা-র অন্দরের অন্ধকার দিকগুলো নিয়ে মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা ‘দ্য সোশ্যাল রেকোনিং’। মেটা-র অভ্যন্তরীণ বিতর্ক, ভুয়ো খবর ছড়ানো, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং রাজনৈতিক মেরুকরণের মতো গুরুতর বিষয়গুলো কীভাবে ব্যবসার স্বার্থে আড়াল করা হয়েছিল, তা এই ছবিতে তুলে ধরা হয়েছে।
বর্তমানে বিশ্বজুড়ে আইনি কড়াকড়ি এবং কমতে থাকা জনবিশ্বাসের মুখে দাঁড়িয়ে মেটা কি পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে? প্রযুক্তি দুনিয়ার এই শীর্ষ সংস্থার ভবিষ্যৎ নিয়ে এখন উঠছে বড়সড় প্রশ্ন।
Total Views:
0