আমুদরিয়া নিউজ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে অগ্নি-নিরাপত্তা নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছে দমকল। পরিদর্শনের পর অফিসের মালিক ও ভাড়াটে পক্ষকে নোটিস দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে। ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদও শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, ক্যামাক স্ট্রিটের ঘটনায় অভিষেককে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর মন্তব্য, ৭ ঘণ্টা নয়, ১৪ ঘণ্টা জেরা করা উচিত ছিল। পাল্টা অভিষেকের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে।
Total Views:
0