আমুদরিয়া নিউজ: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা-সহ আগের সমস্ত নির্দেশ খারিজ করে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
একই সঙ্গে মামলাটি কৃষ্ণনগর আদালত থেকে বিধাননগরের এমপি-এমএলএ বিশেষ আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মহুয়ার আইনজীবীর এক্তিয়ার সংক্রান্ত যুক্তি মেনে এই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আপাতত আইনি চাপে কিছুটা স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ।
Total Views:
0