আমুদরিয়া নিউজ: বলিউডকে পরিবার বা ভ্রাতৃত্বের জায়গা বলে মনে করেন না অভিনেতা মনোজ বাজপেয়ি। তাঁর মতে, চলচ্চিত্র জগতে পারস্পরিক সহযোগিতা, সৌজন্য ও আন্তরিকতার অভাব রয়েছে। অন্যের কাজ ভালো লাগলেও প্রশংসা জানাতে ফোন করার অভ্যাসও নেই অভিনেতা-পরিচালকদের।
সম্প্রতি ‘গজব রাত’ ছবির প্রচারে এসে বলিউডের কাজের পরিবেশ নিয়ে এমনই মন্তব্য করেন মনোজ। তাঁর কথায়, ইন্ডাস্ট্রিতে প্রত্যেককে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। অন্যের সাহায্যের আশায় বসে থাকা উচিত নয়।
পাশাপাশি ছবির সেটে অভিনেতা ও কলাকুশলীদের মধ্যে সমান আচরণের পক্ষেও সওয়াল করেন তিনি। মনোজের আক্ষেপ, আগে শুটিংয়ের পর শিল্পীরা একসঙ্গে সময় কাটালেও এখন কাজ শেষ হলেই সবাই নিজেদের সাজঘরে চলে যান এবং সামাজিক মাধ্যমে ব্যস্ত হয়ে পড়েন।
Total Views:
0