স্বরূপের আপত্তিতে আটকে যায় মিমির শুটিং

আমুদরিয়া নিউজ : অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন সিরিজ ‘ক্যুইন’-এর শুটিং চলাকালীন একটি সমস্যার কথা জানিয়েছেন পরিচালক নির্ঝর মিত্র। তাঁর দাবি, একদিন রাতে শুটিং চালানোর জন্য প্রয়োজনীয় ‘নাইট পারমিশন’ না পাওয়ায় কাজ মাঝপথে বন্ধ করতে হয়েছিল।

পরিচালক জানান, নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় শুটিং করার অভিযোগের কারণে অনুমতি মেলেনি। তিনি স্বরূপ বিশ্বাসে-এর সঙ্গে যোগাযোগ করেও অনুমতি পাননি বলে দাবি করেছেন। ফলে ১৪ ঘণ্টার শুটিং পরিকল্পনা কমিয়ে রাত ১০টার মধ্যে কাজ গুটিয়ে নিতে হয়।

সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে নির্ঝর জানান, বিষয়টি নিয়ে তিনি হতাশ হলেও পুরো টিম পরিস্থিতি সামলে নেয় এবং পরবর্তী দিনের শুটিংয়ের প্রস্তুতি শুরু করে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *