কিশোরী মৃত্যুর প্রতিবাদে নির্বাচনী প্রচার বন্ধে শংকর ঘোষ

Shankar Ghosh halts election campaign in heartfelt protest over tragic teen death, putting humanity before politics.

আমুদরিয়া নিউজ : রবিবার সকালে কুলি পাড়া এলাকা থেকে এক কিশোরীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে সেখানে চাঞ্চল্য ছড়িয়েছিল। কিন্তু তারপরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রতিবাদে নির্বাচনী প্রচার বন্ধ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার শিলিগুড়ি  কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ। সোমবার থেকেই এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় জংশন ও হিলকার্টরোড চত্বরে। পুলিশের ভূমিকার প্রশ্ন তুলে এদিন সকাল থেকে নির্বাচনী প্রচার বাতিলের ঘোষণা করেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ।

জানা গিয়েছে বিআর আম্বেদকর মূর্তির নিচে ধরনায় বসে তিনি পরিষ্কার জানিয়ে দেন, যতক্ষণ না অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ তিনি কোন নির্বাচনী  প্রচার করবেন না। তার মতে ‘ভোটের চেয়ে ওই কিশোরীর হত্যাকারী কে গ্রেফতার করা অনেক বেশি জরুরী।’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *