বাইকযাত্রায় মমতা, পূজার্চনায় মোদি

আমুদরিয়া নিউজ: গত ১৫ মার্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয় তুমুল প্রচারের লড়াই। দু’দফার এই নির্বাচনে ২৩ ও ২৯ এপ্রিল ভোট নির্ধারিত হওয়ায় প্রায় দেড় মাস ধরে তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস-সহ সব রাজনৈতিক শিবির ঝাঁপিয়ে পড়ে জনসংযোগে।

একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন একাধিক জেলায় সভা, মিছিল, পদযাত্রা ও রোড-শো করে প্রচারে ঝড় তোলেন; শেষ দিনেও কলকাতায় দীর্ঘ পদযাত্রায় জনতার মাঝে দেখা যায় তাঁকে। অন্যদিকে নরেন্দ্র মোদী দফায় দফায় বাংলায় এসে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিজেপির পক্ষে জনসভা করেন এবং ভোটের আগে শেষ বার্তায় ‘বিকশিত বাংলা’র ডাক দেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *