বাঁদর ধরলেই ৬০০ টাকা দেবে সরকার

আমুদরিয়া নিউজ: মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় বাঁদরের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ফসল নষ্ট, বাড়িতে হানা ও মানুষের স্বাভাবিক জীবনে ব্যাঘাতের জেরে চাপ বাড়ছিল প্রশাসনের ওপর। এই পরিস্থিতিতে সমস্যা মোকাবিলায় রাজ্য সরকার নয়া উদ্যোগ নিয়েছে— সরকারি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, একটি বাঁদর ধরতে পারলেই মিলবে নগদ ৬০০ টাকা পুরস্কার।

জানা গিয়েছে, ২২ এপ্রিল বন ও রাজস্ব দপ্তরের জারি করা নির্দেশিকায় বাঁদর ধরার জন্য কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। প্রাণীদের আঘাত করা সম্পূর্ণ নিষিদ্ধ; শুধুমাত্র জাল বা খাঁচা ব্যবহার করেই তাদের আটক করতে হবে। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি অভিযানের ছবি তুলে সরকারের কাছে জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *