চালু হল অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন

আমুদরিয়া নিউজ : অন্নপূর্ণা যোজনার জন্য অফলাইনের পাশাপাশি ১ জুন থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। আবেদনকারীরা ৯০ দিনের মধ্যে রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে প্রথমে পোর্টাল থেকে ১২ পাতার আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ফর্ম পূরণ করার পর সেটি স্ক্যান করে প্রয়োজনীয় নথিপত্রসহ আবার পোর্টালেই আপলোড করতে হবে। আবেদনকারীদের মোবাইল নম্বর দিয়ে পোর্টালে নিবন্ধন করতে হবে।

ফর্ম পূরণের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবই, বসবাসের প্রমাণপত্র (বিদ্যুৎ বা জলের বিল) এবং পাসপোর্ট সাইজের ছবি হাতের কাছে রাখতে বলা হয়েছে।

ফর্মে আবেদনকারী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন তথ্য, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পারিবারিক বিবরণ, সন্তানের তথ্য, টিকাকরণের অবস্থা এবং জমির পরিমাণ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *